স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারবো বলে আশা করছি। কোন নির্বাচন আগে বা পরে হবে, সেটা চূড়ান্ত হবে বাজেটপ্রাপ্তির ওপর ভিত্তি করে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নির্বাচন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নির্বাচন বর্ষা মৌসুমের পরে শুরু হবে। কারণ, দেশে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি উৎসবমুখর হয়। যেসব নির্বাচনে অপেক্ষাকৃত বেশি বাজেটের প্রয়োজন, সেগুলো পরের ধাপে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে