মানবাধিকার সমুন্নত রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬


সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।  এ আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে।  নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে তারা। নতুন বাহিনীটি র‌্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। বিষয়ে এখনো চিন্তাভাবনা করছে সরকার।

সোমবার (১৮ মে)  রাজধানী ঢাকার কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- অথরিটি, রেসপন্সিবিলিটিও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে।

কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়। অতীতে রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাব তার সব কার্যক্রম পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, র‌্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী পরিচালিত হবে। তবে র‌্যাবের নাম পরিবর্তন করা হবে কিনা, সেটা বিবেচনা করছে  সরকার। এলিট ফোর্স পরিচালনায় নতুন আইন হবে কি না সেটা এখনো বিবেচনায় রয়েছে সরকারের। তবে যে কোনো এলিট ফোর্সের ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহিতা দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর