২ মাসে হাম ও হামের উপসর্গে ৪৫৯ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬


দেশে এ পযন্ত হামে আক্রান্ত হয়েছে মোট হাজার ৫১৭ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পযন্ত হাম হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টাতেও  হাম হামের উপসর্গে জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু হাম আর হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু মারা যায়।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আরও হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পযন্ত হামের উপসর্গে দেশে ৩৮৪ শিশুর মৃত্যু হয়েছে।  হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর। সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে ৩৭ হাজার ৭৪৪ শিশু বাড়ি ফিরেছে।

 

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর