দেশের
টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগবান্ধব ও ভবিষ্যৎ উপযোগী
করে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান সরকার। দেশে আগামী ৫ বছরে আইসিটি
খাতে ১০ লাখ কর্মসংস্থান
সৃষ্টি হবে।
শনিবার (১৬ মে) ঢাকার একটি অভিজাত হোটেলে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। খবর বাসস
প্রযুক্তিমন্ত্রী জানান, ডিজিটাল বৈষম্য দূর করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। দেশের বিভিন্ন এলাকায় ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, টেলিকম অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম লক্ষ্য। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে