দেশের
মানুষ স্থিতিশীলতা চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক
রহমান বলেছেন, একটি
মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। রাজনীতির
নামে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। তবে রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকব না।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপি সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পুরণ করছে বলেও জানিয়েছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী
বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের ১ মাসের মধ্যে
সেটা শুরু করেছি। তিনি জানান, যেই বাজেট থেকে এ ফ্যামিলি কার্ড
শুরু করেছি, তা এ বাজেটে
নেই। আগামী বাজেটে বরাদ্দ দিয়ে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে