এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি ও এইচএসসি ৬ জুন শুরু

নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬


২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। একই বছরের এইচএসসি ও সমমানেন পরীক্ষা  শুরু হবে ৬ জুন। বৃহস্পতিবার (১৪ মে)  ঢাকায় সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। এ অবস্থায় পরীক্ষার তারিখ পিছিয়ে এ নতুন তারিখের ঘোষণা দিলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। পরীক্ষার রুটিন তৈরির কাজ চলমান রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর