২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে তত্ত্বীয় এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ভাবা হচ্ছে।
বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত নয়।
শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষার দাবির সমন্বয় করে ডিসেম্বরের শেষে পরীক্ষা শুরু করার প্রস্তাব রাখা হয়েছে বলে জানা গেছে।
খসড়া অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করতে এ সূচি বিবেচনায় নেওয়া হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে