মন্তব্য
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার রয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে নতুন ভোটার আছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
বৃহস্পতিবার (১৪ মে) তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) ইসি জানায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী নতুন ভোটাররা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ তালিকায় ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ । হালনাগাদের আগে দেশে মোট ভোটারে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
ইসি জানায়, বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে