জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬


ডিসেম্বরে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও শিক্ষার্থী, অভিভাবক শিক্ষকদের মতামত বিবেচনায় সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বলেছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে  হবে।

বুধবার (১৩ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)-এর গাজীপুর বোর্ড বাজার ক্যাম্পাসে এক অনুষ্ঠানে   কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায়  সৃষ্ট সেশনজট  ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রম সুশৃঙ্খল রাখতে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আগামী বছর পরবর্তী বছরগুলোতে সেশনজট নিরসন করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি একাডেমিক কার্যক্রম নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত সময় নষ্ট না হয়, সে জন্য ধাপে ধাপে সবকিছু সমন্বয় করা হচ্ছে।  লক্ষ্য রাখা হয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর