দেশে বাড়ছে উচ্চ রক্তচাপের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬


দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ বেড়েই চলছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে।  আর এর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)সমীক্ষা অনুযায়ী দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে বুধবার (১৩ মে) রাজধানী ঢাকার বিএমএ ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলা হয়।  উচ্চ রক্তচাপের এমন পরিস্থিতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

সভায় জানানো হয়, টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না। বাড়ছে উচ্চ রক্তচাপের প্রকোপ। সভায় বলা হয়,  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে দুই লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে। এর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বে প্রতিবছর কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়।

সভায় জানানো হয়, উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে রোগের ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে দেশের সব কমিউনিটি ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর