বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬


স্বাস্থ্য খাতে বরাদ্দ খুবই অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী . এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন,  আগামী বাজেটে জিডিপির শতাংশ বরাদ্দ দেওয়া হবে এ খাতে। গত অর্থবছরে বরাদ্দ ছিল জিডিপির .৬৭ শতাংশ।

বুধবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।  

. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অপ্রতুল বরাদ্দের মধ্যে পরিচালিত হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ইতোমধ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়ন শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নতুন ব্যবস্থায় প্রতিটি পরিবার মাসে অন্তত একবার স্বাস্থ্যকর্মীর সেবা পাবে বলে জানান উপদেষ্টা। বলেন, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে  ব্লাড সুগার রক্তচাপ পরীক্ষা, মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, গর্ভবতী নারীদের কাউন্সেলিং, পাঁচ বছরের নিচের শিশুদের শারীরিক বিকাশ পর্যবেক্ষণ এবং টিকাদান কার্যক্রম থাকবে। প্রতিটি নাগরিককে ইলেকট্রনিক হেলথ কার্ড দেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর