ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬


ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে হবে। মঙ্গলবার (১২ মে) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

১৮৯০ সালের রেলওয়ে আইন অনুযায়ী, নারীদের জন্য প্রতিটি ট্রেনে  নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। ৫০ মাইলের বেশি পথ চলাচলকারী ট্রেনের ওই কামরায় একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও আইনে বলা হয়েছে। আইনের এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত ১০ মার্চ   বিষয়ে রুল জারি করে কারণ জানতে চান হাইকোর্ট। বিচারাধীন ওই রুলের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর