শিক্ষাব্যবস্থা আবারও ঢেলে সাজাতে হবে

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬


দেশে শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট  ধারণা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী . এহসানুল হক মিলন। বলেছেন, তাই শিক্ষাব্যবস্থা আবারও ঢেলে সাজাতে হবে। নতুন কারিকুলাম আউট লার্নি নিয়ে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আগে বিদেশ থেকে শিক্ষকরা এসে পড়াতেন, শিক্ষার্থীরা আসতেন। এখন সে পর্যায়ে নেই। এখন দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই।

শিক্ষামন্ত্রী জানান, পাবলিক ইউনিভার্সিটি বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে। সংখ্যায় অনেক এগিয়ে থাকলেও কোয়ালিটিতে কতটুকু পেরেছি, আমরা জানি না। তাই নীড বেসিস এডুকেশন নিয়ে ভাবতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর