দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে হামের বিষয়ে তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬


দেশে হামের সংক্রমণ টিকার বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে  ঢাকায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে।  দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে হামের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

 হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না-- এসব নিয়েই তদন্ত হবে।  তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর