বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। মেধা পাচার রোধ করে দেশে মেধার সঠিক মূল্যায়ন লালনের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়াই তার সরকারের মূল লক্ষ্য। মেধাভিত্তিক সমাজ গঠনে তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। সীমিত সম্পদের সঠিক কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন উদ্ভাবন সম্ভব। সেই পথেই হাঁটছে সরকার।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনেবাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তরশীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও জানান,  কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা গবেষণাকে উৎসাহিত করতে বিশেষ উদ্ভাবনী অনুদান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে হয়েছে। দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী কেবল ডিগ্রি অর্জন নয়, বরং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গড়ায় অবদান রাখতে পারবে।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের পর নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা বাস্তবায়নে  অত্যন্ত আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ তার সরকার। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর