মন্তব্য
বর্তমান সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম । সোমবার (১১ মে) সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতুটা— তিনটি প্রস্তাব আছে। তার এক নম্বর প্রস্তাব দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে। সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছে বলব এ মুহূর্তে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পূর্ণ হয়েছে। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবা হচ্ছে, কথা চলছে। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে