নতুন বৃষ্টি বলয় আসছে, টানা ৯ দিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬


আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে নতুন বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে দেশে।  এর প্রভাবে টানা দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগ এলাকায় নতুন বৃষ্টি বলয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। আবহাওয়া নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি) 

 

বিডব্লিউওটি আরও জানায়,  রাজশাহী, ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে এ বলয়ের প্রভাবে। তবে এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চল- খুলনা বরিশাল বিভাগ- বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। যদিও বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টি হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর