মন্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এ ছাড়া পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সরকার পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াতে চাচ্ছে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী
জানান, দুর্নীতির বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। চেইন
অব কমান্ড যারা ব্রেক করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে