মন্তব্য
দেশ
থেকে দুর্নীতি ও
সন্ত্রাস নির্মূলে ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখা হবে না। নিরাপদ ও মানবিক দেশ
গঠনে কাজ করছে সরকার। যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।
সোমবার
(১১ মে) রাজধানী ঢাকায় তেজগাঁও কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে
বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ
দেন তিনি।
প্রধানমন্ত্রী
বলেন, সরকার চিরস্থায়ী
নয়, একইভাবে কারও পদ-পদবীও ক্ষণস্থায়ী।
এ কারণে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশবাহিনীর প্রত্যাশা তুলে ধরেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে