প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬


দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে  বৈধ পথে যারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের জন্য আগামী দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

বিষয়টি জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জাতিসংঘের দ্বিতীয়ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’- অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন তিনি এখন।

মন্ত্রী জানান, বিশেষ সুবিধার মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।

তিনি বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগও নেয়া হবে।

 

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর