প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশি তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬


২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়  প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর বিষয়ে তদন্ত হবে। পুলিশের মাধ্যমে তদন্তে তাদের পূর্ব কার্যকলাপ নথিপত্র যাচাই হবে। রোববার (১০ মে)  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে নির্বাচিত প্রার্থীদের পুলিশি তদন্তের (Police Verification) মধ্য দিয়ে যেতে হবে। প্রক্রিয়ায় মূলত দুটি বিষয়- প্রার্থীর পূর্ব কার্যকলাপ বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে কি না এবং নিয়োগের সময় প্রার্থীর জমা দেওয়া সব সনদ নথিপত্রের সত্যতা  নিশ্চিত করা হবে।

স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতেই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁদের পেশাগত জীবন শুরু করতে পারবেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর