ঈদযাত্রা নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬


পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। রোববার (১০ মে) রাজধানী ঢাকার ইস্কাটন রোডের লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

এদিকে একই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, ঈদের আগে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের নৌখাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই। আরও প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর