ওয়াকফ সম্পত্তির বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৬


দেশে থাকা ওয়াকফ সম্পত্তির আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। যে উদ্দেশ্যে ওয়াকিফরা সম্পত্তি দান করেছেন, সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার ( মে) সাংবাদিকদের এ কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি আর লুটপাট করে খাওয়া যাবে না।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, দেশে বর্তমানে প্রায় লাখ ১৪ হাজার ৫১৭ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে।  এর মধ্যে ওয়াকফে আওলাদ শ্রেণির সম্পত্তি প্রায় লাখ ১২ হাজার ৯৯ একর। আর ওয়াকফে লিল্লাহ শ্রেণির সম্পত্তির পরিমাণ প্রায় লাখ ৭৭ হাজার ১২০ একর।   বিপুল   সম্পত্তির বড় অংশ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি প্রশাসনিক দুর্বলতার কারণে বেহাল অবস্থায় রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, সরকার চায় মসজিদ, মাদরাসা, এতিমখানা বা জনকল্যাণমূলক কাজে ওয়াকিফরা যে উদ্দেশ্যে সম্পত্তি দান করে গেছেন, সেই লক্ষ্য যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়। ওয়াকফ সম্পত্তি থেকে অর্জিত আয় যেন নির্ধারিত খাতেই ব্যয় হয়। ক্ষেত্রে দুর্নীতি, চুরি বা অন্যায়ের কোনো সুযোগ থাকবে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর