দেশের অন্যতম এভিয়েশন হাব হবে বগুড়ায়

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৬


দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার আকাশপথের যোগাযোগ সুদৃঢ় করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা সরকার নিয়েছে  বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।  তিনি বলেছেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে বগুড়াকে।

বৃহস্পতিবার (৭ মে) বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। সেই সঙ্গে বিনিয়োগ ও পর্যটন খাত সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর