চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৬

দেশে এবার কোরবানির পশুর হাট ঘিরে কোনো চাঁদাবাজি হবে না। কুরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার।  চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে)  সাংবাদিকদের এসব কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  রাজধানী ঢাকারর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনের সময় মানুষের যাতে  ভোগান্তি ও যানজট না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।

হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। এর সঙ্গে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) দল থাকবে। তারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর