একযোগে ১২ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬

একযোগে দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে  অতিরিক্ত ডিআইজিসহ ২৭ কর্মকর্তাকে বদলি পদায়ন করা হয়েছে।  মঙ্গলবার ( মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।

রদবদলের তালিকায় রয়েছে- পঞ্চগড়ের এসপি মো. রবিউল ইসলাম নৌ পুলিশে বদলি, এপিবিএন- মুক্তাগাছার এসপি  মো. মিজানুর রহমান পঞ্চগড়ের এসপি হিসেবে পদায়ন, বান্দরবানের এসপি মো. আবদুর রহমান রংপুরের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি, এসবি ঢাকা- বিশেষ পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের এসপি হিসেবে পদায়ন, জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের  পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের এসপি হিসেবে পদায়ন, পাবনার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি,  এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে পাবনার এসপি হিসেবে পদায়ন,

নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর এসপি হিসেবে পদায়ন, নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের এসপি হিসেবে পদায়ন, সাতক্ষীরার এসপি মো. আরেফিন জুয়েলকে এপিবিএন- বদলি, বিপিএ সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার এসপি হিসেবে পদায়ন,

চাঁদপুরের এসপি মো. রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি, ঝালকাঠির এসপি মো. মিজানুর রহমানকে চাঁদপুরের এসপি হিসেবে পদায়ন,

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি হিসেবে পদায়ন, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি, আরএমপি রাজশাহী- উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে পদায়ন, চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএন- বদলি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি হিসেবে পদায়ন,ফেনীর এসপি  মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে বদলি, আরএমপির কমিশনার মো. জিললুর রহমানকে ডিআইজি সিলেট রেঞ্জ হিসেবে পদায়ন, ঢাকার এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন, বিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশ হিসেবে বদলি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির পুলিশ কশিনার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার  এস এন মো. নজরুল ইসলামকে  সিআইডিতে বদলি, সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার  হিসেবে পদায়ন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডিতে বদলি, সিআইডির ডিআইজি  মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন, . শাহেদুল আকবর খানকে উপসচিব পদ হতে প্রত্যাগত থেকে বিশেষ পুলিশ সুপার, এসবি ঢাকা হিসেবে পদায়ন, ১৩ এপিবিএনর পুলিশ সুপার  . এলিজা শারমীনকে পুলিশ অধিদপ্তর ঢাকায় বদলি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন, এপিবিএন’র পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবিতে পদায়ন,ডিএমপির উপ-পুলিশ কমিশনার  মোহাম্মদ মোর্শেদ আলমকে  কেএমপিতে বদলি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপিতে বদলি এবং এপিবিএন‘র অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর