ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে রেল। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট ও ২১ মে থেকে ফিরতি টিকিট শুরু হবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, ভ্রমণ তারিখ ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র অগ্রিম টিকিট যথাক্রমে ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হবে। একইভাবে ফিরতি ট্রেনের টিকিট যাত্রার ১০ দিন আগে থেকে বিক্রি হবে। এ ক্ষেত্রে যাত্রার তারিখ ৩১ মে এবং ১-৪ জুনের ফিরতি টিকিট যথাক্রমে ২১,২২,২৩,২৪ ও ২৫ মে তারিখ বিক্রি হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮-৩০ মে তারিখের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা করা হবে।
অগ্রিম ও ফেরত যাত্রার সব টিকিট কেবল অনলাইনে রেলওয়ের পোর্টাল বা অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। কেনা টিকিট ফেরত বা টাকা রিফান্ড করা যাবে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে