ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব এখন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে।
মঙ্গলবার (৫ মে) ঢাকায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর উপস্থিতি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে। নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে তারা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একসময় নাজুক ছিল উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর মাঠে উপস্থিতি জনগণের মধ্যে আস্থার প্রতীক এবং অপরাধ দমনে একটি ‘ডিটারেন্ট’ বা প্রতিরোধমূলক ভূমিকা পালন করেছে। সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারতো। কিন্তু বর্তমানে এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না তারা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে