মন্তব্য
সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনে সরকারি খাতের বিভিন্ন সংস্থার আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং কাজের দক্ষতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব প্রতিবেদন হস্তান্তর করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এ পর্যবেক্ষণগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে