মন্তব্য
দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সংকট এখনও হবে না, কখনও হবেও না। কারণ, পর্যাপ্ত মজুত ক্রয় করতে যাচ্ছে বর্তমান সরকার।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। এখন দেশে কোথাও লোডশেডিং নেই বলেও দাবি করেন মন্ত্রী। এ প্রসঙ্গে বলেন, যদি বিদ্যুৎ না থাকে, সেটা লাইনের ফল্টের কারণে থাকে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে