মন্তব্য
দেশে বন্ধ থাকা ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি হবে। সোমবার (৪ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি-খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে