হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা হাম ও হামের উপসর্গে দেশে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা। মারা যাওয়া শিশুদের মধ্যে হাম উপসর্গ ছিল ১৫ জনের। বাকি দুজন ছিল হামে আক্রান্ত।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, মোট ১৭ মৃত্যুর মধ্যে ১২ জনের মৃত্যু ঘটেছে এ বিভাগে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত দেড় মাসে সারা দেশে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল ৫২ শিশু। বাকিদের হামের উপসর্গ ছিল।
এদিকে এ দেড় মাসে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪১ হাজার ৭৯৩ শিশু। হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে