সংসদকে প্রাণবন্ত করবেন নারী এমপিরা

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬

দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা। সোমবার ( মে) সাংবাদিকদের এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। নতুন নারী সংসদ সদস্যরা দেশ গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে বলেও জানান মন্ত্রী।

সময় নিজেদের কর্মপরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। তারা নারী এবং শিশুদের অধিকার রক্ষা সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি জানান।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর