ইতিহাসে সবচেয়ে বেশি সফল প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন। প্রথম অধিবেশন ছিল সবচাইতে লাইভলি, ভাইব্রেন্ট। পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচাইতে বেশি। সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে পার্লামেন্টে। সবচাইতে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে।

সোমবার ( মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঢাকায় সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

 

জাতীয় সংসদের প্রথম অধিবেশন ইতোমধ্যে শেষ হয়েছে। সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে। বিষয় কি বলবেন, তখন এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন,  দীর্ঘ ১৭ বছর পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্ট। প্রথম অধিবেশনে পজিশন ছিল, অপজিশন ছিল। সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা কোনো কোনো সময় বিরোধীদল এবং সরকারি দল মিলে একসঙ্গে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে। তিনি জানান,  জাতীয় ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কথা বলেছি ঐক্যবদ্ধ হয়েছি। বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধীদল এবং সরকারি দলের মধ্যে। সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে। আমরা আমাদের মত দিয়েছি। বিতর্কটা হবেই। দ্বিমত এবং ভিন্নমত প্রকাশ করার জন্যই গণতন্ত্র। সুতরাং তার বক্তব্য তিনি দিয়েছেন। আমার বক্তব্য আমি দিলাম।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর