প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ  এবং সময়োপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ( মে) ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান বলেন, তার সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এ সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। 

বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীদের এ বিষয়ে  দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর