৫-৬টি কালবৈশাখী হানা দিতে পারে মে মাসে

নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬

মে মাসে দেশে ৫ থেকে ৬টি কালবৈশাখী ঝড় হতে পারে। থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ মাসে সম্ভাবনা থাকা ৫ থেকে ৬টি কালবৈশাখীর মধ্যে থেকে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে। লঘুচাপ থেকে একটি নিম্নচাপের সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা তুলনামূলক কম রয়েছে। আর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের  মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মে মাসের ১০ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এতে জানানো হয়েছে, এর ফলে তাপমাত্রা সহনীয় থাকবে। এরপর ধীরে ধীরে গরম বাড়তে পারে।  ১৫ মে পর কয়েক দিনের তাপপ্রবাহ শুরু হতে পারে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর