অবৈধভাবে এগারো কোটির বেশি সম্পদ অর্জনের মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ মে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ আদেশ দেন। দুদকের হয়ে মীর আহমেদ আলী সালাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আদালতে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের চার্জশিট জমা দেন হাফিজুল ইসলাম।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে