মন্তব্য
জনপ্রশাসনে সততা, মেধা ও দক্ষতাই পদায়ন ও বদলির নীতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৩ মে) জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে এ কথা জানান। রাজধানী ঢাকারর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪দিনব্যাপী এ সম্মেলন হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে