এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা করছে। এর মধ্যে ৮০ শতাংশ থাকবে নারী।  শনিবার (২ মে)  সিলেটে এক সুধী সমাবেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এসব স্বাস্থ্যকর্মীর দায়িত্ব হবে গ্রামে ঘরে ঘরে মানুষের কাছে যাওয়া। শহরেও তারা থাকবে। ঘরে ঘরে গিয়ে তারা মানুষকে বিশেষ করে নারীদের সচেতন করবে। তারা সচেতন করবে কোন খাবার খেলে কার্ডিয়াক, কোন খাবারটি খেলে কিডনি রোগ হবে না। সরকারর লক্ষ্য দেশের মানুষকে সুস্থ রাখা, এ বিষয় তাদের সচেতন করা।

শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো সেভাবে গ্রামে সেটা পৌঁছায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন- আমরা চাই, আরও বেশি নাগরিকের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। তাই মানুষ অসুস্থ হওয়ার আগে তাকে স্বাস্থ্য বিষয়ক সচেতন করতে পারলে সেই মানুষটি পরবর্তী সময়ে ডাক্তারের কাছে গেলে বেটার সার্ভিস পাবে। তিনি বলেন, অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, তখন মেডিকেলে  সার্ভিস দিতে, টেক-কেয়ার করতে বড় ধরনের সুবিধা পাওয়া যাবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর