থানাকে দালালমুক্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬

রাজধানীর ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে আইনি  সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) ঢাকায় রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হুঁশিয়ারি  উচ্চারণ করে মন্ত্রী এ সময় আরও বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর