দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে তলানিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে একেবারে তলানিতে রয়েছে বাংলাদেশ। দেশের মাধ্যমিক স্তরে গড়ে মাত্র ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত ন্যূনতম দক্ষতার মান পূরণ করেছেন। ইউনেস্কো প্রকাশিত সর্বশেষ বিশ্ব শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যানে উঠে এসেছে চিত্র।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বিষয় শিক্ষকদের দক্ষতা নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে একটি সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্যটি তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ওই স্তরের জন্য উপযোগীতার বিষয়।  ক্ষেত্রে বাংলাদেশে নিম্ন মাধ্যমিক স্তরে দক্ষ শিক্ষক ৫৪ দশমিক শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫৫ দশমিক শতাংশ।

প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে এ সূচকে মালদ্বীপ ৯৮ দশমিক শতাংশ দক্ষ শিক্ষক নিয়ে শীর্ষে রয়েছে। ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা পাকিস্তান যথাক্রমে দ্বিতীয় থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

ওদিকে, ২০২৪ সালের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে মাধ্যমিক স্তরে ইংরেজি পড়ানো শিক্ষকদের মধ্যে ১৬ দশমিক ৯৯ শতাংশের ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। গণিতের ক্ষেত্রে হার ১৪ দশমিক ৬৬।  

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর