মন্তব্য
দেশের বিদ্যমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনতে জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০ উপজেলায় বর্তমানে হামের কোনো রোগী নেই বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে