হাম প্রতিরোধে বাংলাদেশকে প্রায় আড়াই কোটি টাকা (১ লাখ ৭৫ হাজার ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরাসরি রেডক্রসের কাছে এ অর্থ প্রদান করবে ইইউ। বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইইউ ।
বিবৃতিতে বলা হয়েছে, হামে আক্রান্ত যেসব পরিবারের সদস্য চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের মানুষের কাজে লাগবে এ সহায়তা। এ অর্থ দিয়ে চলমান ভ্যাকসিন কার্যক্রম আরও দৃঢ় করবে রেডক্রস এ ছাড়া হাম প্রতিরোধেও এগুলো ব্যয় হবে। স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত খরচ কিংবা রোগীর পরিচর্যায় আয়ের ক্ষতি মোকাবিলায় নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে