বৃষ্টি থাকতে পারে ৪ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। বুধবারও বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।  বৃষ্টিপাত একটানা না হয়ে থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে এবং পরিস্থিতি মে পর্যন্ত স্থায়ী হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

এদিকে দেশজুড়ে বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যে মৌলভীবাজার নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ সুনামগঞ্জ জেলাতেও বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, পরিমাণে ১৬১ মিলিমিটার। মঙ্গলবার (২৮ এপ্রিল)  পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর