সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  তাদের বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। তিনি বলেন,  বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। তবে একটি আসনের প্রার্থীতা নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে।  আপাতত ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মূল প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছে কমিশন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর