দেশের সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে। এ কমিটিতে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র থেকে ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবে। বিরোধীদল থেকে ৫ জন সদস্য নেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্যের নাম আহবান করেছেন তিনি।
মন্ত্রী জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ১২ জনের মধ্যে বিএনপি থেকে ৭ জন এবং অন্যান্য দল থেকে ৫ জন রাখা হয়েছে। তিনি জানান বিরোধী দলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছে।
আশা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, বিরোধী দল নাম দিলে পরেরদিনই কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা যাবে। সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদকে বলেন, এ বিষয়টা আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে। কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স (ধারণাগত পার্থক্য) আছে। এ সেশনে আমরা মত দিতে পারবো না। কারণ আমরা চেয়েছি সংস্কার, এখানে সংশোধনীর কথা বলা হচ্ছে। এ জায়গাটায় আগেও আমাদের ভিন্নমত ছিল, এখনো আছে। তাই এ ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত জানাবো।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে