ভোজ্যতেলেরও দাম বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর পর এবার ভোজ্যতেল সয়াবিনেরও দাম বাড়ালো সরকার। প্রতি লিটার বোতলজাত  ও খোলা সয়াবিনের ক্ষেত্রে ৪ টাকা  দাম বাড়ানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা সাংবাদিকদের জানিয়ে দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ঢাকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায়  সরকার দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হাজার ৪০ টাকা প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। নতুন মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারমূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ বিবেচনায় দেখা গেছে, মূল্য বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পুরো মূল্য বৃদ্ধি গ্রহণ করা হয়নি। ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।

এদিকে জ্বালানি তেলের ও গ্যাসের মূল্য সম্প্রতি বাড়ানোয় জীবনযাত্রায় খরচ বেড়েছে সাধারণ মানুষের। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করায় তাদের সংসার খরচে নতুন করে চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন অনেকেই।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর