মন্তব্য
দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি স্থায়ী নয়। পর্যায়ক্রমে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী মাঠে কাজ করছে সেনাবাহিনী। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে