মন্তব্য
ঢাকাসহ দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে- এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে