বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় গ্রীডে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে পাওয়া এ বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়। এ বিদ্যুৎ দেশজুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।
বিপিডিবির হিসাবে, গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট। এ ঘাটতির কারণে লোডশেডিং করতে হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে